বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে চাঁদার ৯০ হাজার টাকাসহ ছাত্রদল নেতা ও তার সহযোগী আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ১৫.০৮.২০২৫ ৫:১৬ PM
সেনাবাহিনী তাদেরকে সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে

সেনাবাহিনী তাদেরকে সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চাঁদার ৯০ হাজার টাকাসহ ছাত্রদল নেতা ও তার সহযোগী আটক করেছে সেনাবাহিনী।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগতরাতে ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করা হয়। আটকের পর সেনাবাহিনী তাদেরকে সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে। 

পুলিশ জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। 

পুলিশ আলো জানায়, ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদলকর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, “কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

মাধবপুর থানার (ওসি) সহিদ উল্যা বলেন, “চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “অরুপ চৌধুরীর বাড়ি বি-বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে। তিনি কেন কালিকাপুরে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”


স্বদেশ প্রতিদিন /কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   ছাত্রদল   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close