বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হান্টার বাইডেনকে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৯:২৩ AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও দেশটির ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলার (প্রায় ১০০ কোটি ডলার) ক্ষতিপূরণের মামলা করার হুমকি দিয়েছেন।

যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে নিয়ে হান্টারের করা মন্তব্যকে কেন্দ্র করেই এই হুমকি এসেছে। বিবিসির খবরে বলা হয়, হান্টার দাবি করেছিলেন— “ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন জেফরি এপস্টেইন।” এই বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন মেলানিয়া ট্রাম্প।

ফার্স্টলেডির আইনজীবীরা হান্টার বাইডেনের আইনজীবীদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে সতর্ক করেছেন, যদি বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া হয়, তবে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত সম্পর্কের সমালোচনা করেছিলেন। জানা যায়, ডোনাল্ড ট্রাম্প একসময় এপস্টেইনের বন্ধু ছিলেন, তবে ২০০০ সালের গোড়ার দিকে তাদের সম্পর্কের অবসান ঘটে। ২০০৫ সালে ট্রাম্প ও মেলানিয়ার বিয়ে হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মেলানিয়া ট্রাম্প   জো বাইডেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close