বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আটোয়ারীতে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৪৬ পিএম

পঞ্চগড়ের আটোয়ারীতে বর্ষার পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের কিসমতদাপ ও সুখ্যাতি এলাকার কৃষকরা আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সামনে আটোয়ারী-রুহিয়া পাকা সড়কে এ কর্মসূচি পালন করেন।

স্থানীয় দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করে ইউএনও মো. আরিফুজ্জামান সমাধানের আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন তোড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মো. দলিলুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. চয়েন উদ্দীন, ক্ষতিগ্রস্ত কৃষক দলের সভাপতি মো. কফিল উদ্দীন, ওসমান গনি, সুশান্ত দাস, শফিকুল ইসলাম, বিলাপ দাস, দীপু দাস, বাবু দাস প্রমুখ।

ভুক্তভোগীরা জানান, উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন তুর্কামণি ব্রীজের মাধ্যমে কিসমতদাপ ও সুখ্যাতি মৌজার শত শত একর জমির পানি পূর্বে সহজেই নিষ্কাশন হতো। কিন্তু সম্প্রতি প্রভাবশালী কয়েকজন ব্যক্তি—সর্দারপাড়ার নজরুল ইসলাম, আদর্শ কলোনির প্রধান মো. জয়নুল ইসলাম (কোহিনুর মেম্বার) এবং ছোটদাপ এলাকার মো. কামরুজ্জামান গোলাপ—স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে দিয়েছেন। এর ফলে বর্ষায় জমি প্লাবিত হয়ে আমন ধানের চারা নষ্ট হচ্ছে এবং কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।

অভিযোগ প্রসঙ্গে নজরুল ইসলামকে পাওয়া যায়নি। কোহিনুর মেম্বার দাবি করেন, তিনি নিজস্ব অর্থায়নে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে স্থাপনার নিচে পাকা ড্রেন নির্মাণ করেছেন, যাতে পানি চলাচল করতে পারে। অপরদিকে কামরুজ্জামান গোলাপ জানান, বড় পাকা ড্রেন নির্মাণের পর তিনি কাজ শুরু করলেও কোহিনুর মেম্বারের স্থাপনার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

ইউএনও মো. আরিফুজ্জামান বলেন, ভুক্তভোগীদের কাছ থেকে স্মারকলিপি পাওয়ার পর তোড়িয়া ও রাধানগর ইউনিয়নের তহশিলদার এবং সার্ভেয়ারকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close