শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      ● বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ      ● জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার      ● শিবপুরে গভীররাতে এসিল্যান্ডের অভিযান,টপ সয়েল কাটার অপরাধে ১লাখ টাকা জরিমানা       ● একজনের জন্য হলো না শতভাগ পাস, তবু সাফল্যের শীর্ষে কাদির মোল্লা কলেজ      ● তাহসিফ হত্যা মামলায় দীপের ৪ দিনের রিমান্ড      ● আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে দেশে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা - কৃষিমন্ত্রী      
যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা দ্বিতীয় হাসিনা : এনডিএম মহাসচিব
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ১০:৩৩ পিএম

যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা দ্বিতীয় হাসিনা বলে মন্তব্য করেছেন এনডিএম মহাসচিব রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১২ টায় রাজবাড়ী-২ আসনে নির্বাচনী গণসংযোগে এসে পাংশা পৌর এলাকায় গণ সংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন বলেন, দেশ যখন নির্বাচনের পথে হাটছে তখন নতুন নতুন দল নির্বাচন বাঞ্চলের ষড়যন্ত্র করছে। তারা জানে এখন নির্বাচন হলে বিএনপি ও বিএনপি সমমনা দলগুলো নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করবে। এমনকি তারা জামানত বাজেয়াপ্ত হওয়ার শঙ্কা  থেকেই এই ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, যারা এই ১৬ বছর আওয়ামী সরকারের পাখা নিচে ছিলো তারা এখন আবার ওই প্রেতাত্মদের নিয়ে দল ভারি করার চেষ্টায় আছে। তারা হাসিনার স্টাইলে দেশ চালানোর পায়তারা করছে। এজন্যই বারবার বলে, আগে সংস্কার পরে নির্বাচন। 

তিনি বলেন, বিচার এবং সংস্কার একসাথে চলবে কারণ এটা চলমান প্রক্রিয়া। জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন হবে। তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সেই সরকারের মাধ্যমে সংস্কার ও হাসিনার বিচার হবে। 

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে জোটের শরিক দল হিসেবে এনডিএমকে রাজবাড়ী-২ আসনকে তারা ছেড়ে দিবেন। আমি এই আসন থেকে বিএনপির সমথর্ন নিয়ে একসাথে নির্বাচন করবো এবং আমি জয়লাভ করবো। 

এনডিএম মোমিনুল আমিন আরো বলেন, আমাদের দলের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে হাসিনাবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎ এ একদফা আন্দোলনে ছিলাম এবং এখনো আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথে আছি। আমাদের চেয়ারম্যান বলেছেন আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি এই বার্তাটা দিতেই নির্বাচনী এলাকায় তরুণ সমাজের কাছে এসেছি। 

গণসংযোগ শেষে পাংশা উপজেলা প্রেসক্লাব গিয়ে সাংবাদিকদের সাথে জন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি একে আজাদসহ পাংশা উপজেলা প্রেসক্লাবের  সদস্যরা । 

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   বানচাল   হাসিনা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close