বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল, ৪১ কোটি টাকা দাবি বিসিবির
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র‍্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে। এবং সমঝোতা চুক্তি ভঙ্গের অভিযোগে দলটির কাছে সুদসহ প্রায় ৪১ কোটি টাকা পাওনা দাবি করেছে বোর্ড।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, পাওনা আদায়ে আইনি লড়াই চালিয়ে যাবে তারা। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিপিএলের প্রথম দুই আসরে চিটাগং কিংস খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারিশ্রমিক, ফ্র‍্যাঞ্চাইজি বিল, করসহ নানা খরচ পরিশোধে ব্যর্থ হয়। সেসব খরচ বিসিবিকে বহন করতে হয়েছিল। হিসাব অনুযায়ী, ওই সময়েই প্রায় ১৯ কোটি টাকা পাওনা হয়ে যায় বোর্ডের।

গত আসরে ফ্র‍্যাঞ্চাইজি হতে আগ্রহ দেখালে বিসিবির সঙ্গে সমঝোতায় পৌঁছায় চিটাগং কিংস। শর্ত অনুযায়ী, বোর্ডকে সাড়ে ৩ কোটি টাকা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কোনো অর্থ পরিশোধ করেনি দলটি। অবশেষে গত ২২ জুলাই বিসিবি আইনী নোটিশ পাঠায়, যেখানে প্রায় ৪১ কোটি টাকার দাবি জানানো হয় এবং আগের চুক্তি বাতিল করা হয়।

বিসিবির দাবি, এখন আর সাড়ে ৩ কোটি টাকা দিয়ে দায়মুক্তি পাওয়ার সুযোগ নেই চিটাগং কিংসের। পাশাপাশি বিপিএলের সাম্প্রতিক আসরেও কোচিং স্টাফ, খেলোয়াড়, হোটেল ভাড়াসহ বিভিন্ন খাতে বকেয়া রেখেছে দলটি। এসব নিয়ে লিখিত অভিযোগও এসেছে বোর্ডের কাছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  চিটাগং কিংস   চুক্তি বাতিল   বিসিবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close