বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
আশুগঞ্জ-নবীনগর সড়ক রুট পরিবর্তনে ৪০ পরিবার উচ্ছেদের মুখে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:১৩ পিএম
আশুগঞ্জ-নবীনগর সড়ক রুট পরিবর্তনে ৪০ পরিবার উচ্ছেদের মুখে

আশুগঞ্জ-নবীনগর সড়ক রুট পরিবর্তনে ৪০ পরিবার উচ্ছেদের মুখে

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ-নবীনগর মহাসড়কের চর লালপুর নোয়া গাঁও অংশে সড়ক রুট পরিবর্তনের কারণে অন্তত ৪০টি পরিবারের বসতভিটা উচ্ছেদের ঝুঁকিতে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের প্রাথমিক ড্রোন ম্যাপ ও গুগল সার্ভে অনুযায়ী সড়ক বাড়িঘরের পূর্বপাশ দিয়ে নিরাপদ দূরত্বে যাওয়ার কথা ছিল। কিন্তু এক প্রভাবশালী ব্যক্তির স্বার্থে কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নকশা পরিবর্তন করে সড়ক সরাসরি বসতবাড়ির ওপর দিয়ে নেওয়া হচ্ছে।

পরিবর্তিত রুট বাস্তবায়িত হলে অর্ধশতাধিক বছরের পুরনো পাকা, আধাপাকা ও টিনশেড ঘরসহ বহু স্থাপনা ভেঙে যাবে। স্থানীয়রা জানান, যথাযথ ক্ষতিপূরণ পাওয়া অনিশ্চিত এবং পুনর্বাসনের ব্যয়ভার বহন তাদের পক্ষে সম্ভব নয়।

স্থানীয়রা দাবি করেছেন, বর্তমান রুট থেকে মাত্র ৫০ ফুট পূর্ব দিকে কৃষিজমির ওপর দিয়ে সড়ক সরানো হলে উচ্ছেদ এড়ানো সম্ভব হবে। এতে সরকারের কোটি টাকা ব্যয়ও সাশ্রয় হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন জানান, “মহাসড়ক পরিকল্পনা বিভাগের নির্ধারিত রুট অনুযায়ী ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে। প্রয়োজনে পুনরায় সার্ভে করা হবে।”

স্থানীয়রা দ্রুত বিকল্প রুট নির্ধারণ করে বসতবাড়ি রক্ষা ও মানবিক বিপর্যয় এড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close