মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সোনাগাজীতে অবৈধ বালু মহালে অভিযান, ২ জনের কারাদণ্ড
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৮:০৮ পিএম
সোনাগাজীতে অবৈধ বালু মহালে অভিযান, ২ জনের কারাদণ্ড

সোনাগাজীতে অবৈধ বালু মহালে অভিযান, ২ জনের কারাদণ্ড

ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চরদরবেশের সওদাগর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ফেনী নদীর পাড় থেকে এস্কেভেটর দিয়ে বালু ও মাটি কেটে নদীর তীর ক্ষতিগ্রস্ত করার সময় হাতেনাতে ধরা পড়েন আহম্মদপুর গ্রামের আবদুল করিম ও চরচান্দিয়া গ্রামের আবদুল হালিম সামির।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। 

তিনি বলেন, “অবৈধ বালু উত্তোলনে নদীর পাড় ভেঙে যাচ্ছে, স্থানীয়দের জমি হুমকির মুখে পড়ছে এবং ভারী ট্রাক চলাচলে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।” জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close