প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:২১ পিএম

নারায়ণগঞ্জে র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে ৯ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। ৪ টি কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৭ টন পলিথিন এবং ৭৮ বস্তা পিপি দানা জব্দ করা হয়েছে। সেই সাথে ৪ লাখ টাকা জরিমানা ও কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অপরদিকে, ময়মনসিংহে র্যাবের অভিযানে আনুমানিক ২ টন পলিথিন জব্দ করা হয়েছে।
এছাড়াও, বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে ঢাকার কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, র্যাব-১০ এবং ডিএমপি এই অভিযানে অংশ নেয়। অভিযানে ইমামগঞ্জ, সোয়ারিঘাট ও লালবাগের বিভিন্ন স্থানে তল্লাশি করা হয়। এসময় চকবাজার এলাকার কামালবাগ থেকে প্রায় ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অপরদিকে, বরিশালে ‘পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ’ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ প্রধান অতিথি ছিলেন।
তিনি বলেন, ‘পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন রোধে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও নাগরিক সমাজকেও এগিয়ে আসতে হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম