বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই বিপ্লব ‘কল্যাণ রাষ্ট্র’ প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘জুলাই বিপ্লব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অবারিত সুযোগ এনে দিয়েছে। এ সুযোগের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। সুযোগ বারবার আসে না। সুযোগ হাতছাড়া হয়ে গেলে অনুশোচনার গ্লানিতে দগ্ধ হতে হয়।’

বুধবার (১৩ আগস্ট) বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি'র কাউন্সিল হলে ‘গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ছাত্র ও আলেম সমাজের করণীয় শীর্ষক’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে আলেমরা বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সম্পৃক্ত থেকেছেন আবার কখনও রক্ষণশীল অবস্থান নিয়েছেন। তারা সামগ্রিকভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের অবদান রেখেছেন- কখনও প্রত্যক্ষভাবে আবার কখনও পরোক্ষভাবে।’

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা বলেন, ‘এ গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা ছিল অগ্রভাগে। শুধু শারীরিক উপস্থিতি নয়, বরং পরিকল্পনা, নেতৃত্ব ও আত্মত্যাগের মধ্য দিয়ে তারা বিপ্লবকে ত্বরান্বিত করেছে।’

ইসলামী নীতি বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে ড. মাওলানা খলিলুর রহমান মাদানী ও মাওলানা সাখাওয়াত হোসেন রাজী প্রমুখ বক্তব্য প্রদান করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জুলাই বিপ্লব   ধর্ম উপদেষ্টা   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close