বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
স্বেচ্ছাসেবক দল নেতাকে হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:৫৩ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম নোমান বাবুকে পরিকল্পিতভাবে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার চৌরাস্তা এলাকায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এলাকার সর্বস্তরের সচেতন জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বেবি আক্তার, রাশেদ উদ্দিন, তানিয়া আক্তার, রেজিয়া খাতুন, অয়ন।

স্থানীয় বাসিন্দা বেবি আক্তার বলেন, ‘তিনি একজন বিধবা মহিলা। প্রতিবেশী এক প্রভাবশালীর সঙ্গে তাঁর দীর্ঘদিন যাবৎ জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক তিনি তাঁর বিরোধ মিটিয়ে দেওয়ার জন্য চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. তাজুল ইসলাম নোমান বাবুকে নিজ বাড়িতে ডেকে নেন। এ সময় এলাকার কিছু বখাটে যুবক এবং প্রতিপক্ষের লোকজন অন্য এক নারীকে পরিকল্পিতভাবে তাঁর ঘরে ডুকিয়ে বাবুর সঙ্গে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে তাজুল ইসলাম নোমান বাবুকে পরিকল্পিতভাবে হেনস্থা করেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, ‘বাবুর রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করতে এমন পরিকল্পনা গ্রহণ করে দুষ্কৃতকারীরা। তাঁরা বাবুকে হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   স্বেচ্ছাসেবক দল   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close