শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে মোটরসাইকেল চোরচক্রের নারী সদস্য গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:৪৮ পিএম

কক্সবাজার শহরে মোটরসাইকেল চোরচক্রের নারী সদস্য হিসেবে রুনা আক্তার (৩৫)-কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। অভিযানে দুটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার রুনা কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন বাহারছড়ার বাসিন্দা ও একরাম হোসেনের স্ত্রী।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে র‌্যাব জানায়, দক্ষিণ রুমালিয়াছড়ার আব্দুস সালামের গ্যারেজে মোটরসাইকেল রেখে বাসায় যান এনামুল হক। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। সিসিটিভি ফুটেজ দেখে তিনি নিশ্চিত হন, দুই পুরুষ ও এক নারী মিলে কৌশলে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় চুরি মামলা দায়ের করেন ভুক্তভোগী।

জানা যায়, র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং ২৪ ঘণ্টা সিসিটিভি বিশ্লেষণের পর চোরদের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে নতুন বাহারছড়া এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ রুনা আক্তারকে গ্রেফতার করে র‌্যাব।

অভিযানের সময় ওই বাসা থেকে আরও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রুনা এটির কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বাইকটি আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার নারী সদস্যসহ পুরো চোরচক্র সম্পর্কে আরও তথ্য পেতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   মোটারসাইকেল চোর   নারী আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close