বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিয়ম অমান্য করে বড় গাড়ির প্রবেশ, লাগামহীন যানজট নবীনগরে
মমিনুল হক রুবেল, নবীনগর
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৫৯ পিএম
কালে ক্লাস শুরুর সময়, দুপুরে ছুটি এবং বিকেলের ব্যস্ত সময়ে যানজট চরমে পৌঁছে যায়।

কালে ক্লাস শুরুর সময়, দুপুরে ছুটি এবং বিকেলের ব্যস্ত সময়ে যানজট চরমে পৌঁছে যায়।

অবৈধ টাকার বিনিময়ে সময়সীমা অমান্য করে বড় বড় ট্রাক, কাভার্ড ভ্যান ও পণ্যবাহী গাড়ি দিনের বেলাতেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ঢুকে পড়ছে। নিয়ম ভেঙে এসব যান প্রবেশ করায় প্রধান সড়কগুলোতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে লাগামহীন যানজট, স্থবির হয়ে পড়ছে জনজীবন।

আজ বুধবার (১৩ আগস্ট) সরেজমিন দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত সমবায় সুপার মার্কেট থেকে থানা গেট হয়ে ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে যেতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে অ্যাম্বুলেন্স ও রোগীর স্বজনরা। এতে জরুরি চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

এছাড়াও, ব্যস্ত সময়ে গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচলও হয়ে পড়ছে দুঃসাধ্য। পৌর এলাকার সরকারি কলেজ, সরকারি পাইলট স্কুল, গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করাও প্রতিদিন ভোগান্তির সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সকালে ক্লাস শুরুর সময়, দুপুরে ছুটি এবং বিকেলের ব্যস্ত সময়ে যানজট চরমে পৌঁছে যায়।

স্থানীয়দের অভিযোগ, পৌরসভা থেকে কয়েকজন কর্মী নিয়োগ দেওয়া হলেও তা কার্যকর ভূমিকা রাখছে না।

নিউ মার্কেটের মোবাইল ব্যবসায়ী আবুল বাসার মুন্সি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিনের বেলায় বড় গাড়ি প্রবেশের নিয়ম নেই, কিন্তু টাকা খাইয়ে তারা অবাধে ঢুকে পড়ে। এতে যানজট ভয়াবহ রূপ নিচ্ছে, অথচ যেন দেখার কেউ নেই।”

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার বলেন, “যানজট কমাতে দুটি পদক্ষেপ জরুরি-নদীর পাড়ের রাস্তা মেরামত করে এক লেন চালু করা এবং রাস্তার পাশে থাকা দোকানগুলোর অবৈধ মালামাল সরানো। এই দুটি পদক্ষেপ নিলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে।”

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী জানান, কলেজ পাড়ার রাস্তার জটিলতা সমাধান করা হয়েছে এবং নদীর পাড়ের রাস্তা সংস্কারের জন্য প্রকল্প দেওয়া হয়েছে। এই দুটি রাস্তার কাজ শেষ হলে যানজট সমস্যার সমাধান অচিরেই হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  নিয়ম   অমান্য   যানজট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close