বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অভয়নগরের আলোচিত বিএনপি নেতা জনি'র বাবার রিমান্ড মঞ্জুর
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৭:০৬ পিএম

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী শাহনেওয়াজ কবীর টিপুকে অপহরণ ও দুই কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা আসাদুজ্জামান জনির বাবা কামরুজ্জামান মজুমদারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া পুলিশ আবেদনকৃত সাত দিনের রিমান্ডের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই সালাউদ্দিন।

মামলার প্রধান আসামি আসাদুজ্জামান জনি এখনো পলাতক রয়েছেন। তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে।

২ আগস্ট ব্যবসায়ী টিপুর স্ত্রী আসমা খাতুন অভয়নগর থানায় অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ এনে মামলা করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়।

এই মামলায় অন্য আরেক আসামি কামরুজ্জামান মিঠুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

এসআই সালাউদ্দিন বলেন, ‘আসামি কামরুজ্জামান মজুমদারকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়। পরে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতা   জনি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close