বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদা না দেওয়ায় বৃদ্ধকে মারধর, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আটক
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:৩৫ পিএম

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া এলাকায় চাঁদা না দেওয়ার অভিযোগে মোস্তফা বেপারী (৬৫) নামে এক বৃদ্ধকে মারধরের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার বলড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলড়া এলাকায় তিন রাস্তার মোড়ে মোস্তফা বেপারীর দুটি দোকান রয়েছে, যা তিনি ভাড়া দিয়ে থাকেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা প্রথমে দোকানে তালা ঝুলিয়ে দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তালা খোলা হয়।

গত সোমবার সকালে আনু, তার ভাই নজরুল ইসলাম ও ভাতিজা নয়ন ইসলাম মিলে মোস্তফা বেপারী ও তার স্ত্রী সাহানা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে মোস্তফার তিনটি দাঁত ভেঙে যায়। এ সময় হামলাকারীরা সাহানা বেগমের গলা থেকে এক ভরি স্বর্ণের চেইন ও সঙ্গে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দম্পতিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘মোস্তফা বেপারীর ছেলে মো. ইসরাফিল আনুসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার আনুকে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  চাঁদা   স্বেচ্ছাসেবক দল   নেতা আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close