বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসুর তফসিল ঘোষণার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
চবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম
দুপুর সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুপুর সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চাকসু নির্বাচনের তফসিল, ফ্যাসিবাদের দোসরদের বিচার ও শিক্ষার্থীদের মৌলিক অধিকারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ইসলামী ছাত্র আন্দোলন।

আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি সঞ্চালনা করেন চবি শাখার সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাকিব এবং সভাপতিত্ব করেন সভাপতি মো. আবদুর রহমান।

চবি শাখার সভাপতি মো. আবদুর রহমান বলেন, “২০২৫ সালেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক অধিকার—খাবার, আবাসন ও চিকিৎসা নিয়ে আন্দোলন করতে হচ্ছে, যা লজ্জাজনক। জুলাই বিপ্লবের এক বছর পূর্ণ হলেও ক্যাম্পাসে ফ্যাসিবাদের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি, যা আমাদের জন্য অপমানজনক।”

তিনি আরো বলেন, “অনতিবিলম্বে চাকসুর গঠনতন্ত্রের সকল অসংগতি দূর করে তফসিল ঘোষণা করতে হবে। আগামী বুধবারের মধ্যে তফসিল ঘোষণা না হলে, আগামী বৃহস্পতিবার থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চবি শাখা শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচির ডাক দিবে।”

চট্টগ্রাম মহানগরের সভাপতি মো. শাহ জাহান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণার পরিবর্তে আবাসন, পরিবহণ ও খাবার সংকট নিয়ে আন্দোলন করতে হচ্ছে। স্বায়ত্তশাসিত তিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও চাকসু নির্বাচনে দৃশ্যমান অগ্রগতি নেই।”

চবি ছাত্র আন্দোলনের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহমান রবিন বলেন, “যুগ এগিয়ে যাচ্ছে, সবকিছু অনলাইন হচ্ছে। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট করতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। এই ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  চাকসু   তফসিল   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close