বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৫:২৮ পিএম

নওগাঁর মান্দা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম পরিচালনা করে উপজেলা খাদ্য বিভাগ।

লটারির মাধ্যমে ২২ জনকে নির্বাচিত করা হয় এবং ৪ জনকে এককভাবে মনোনীত করা হয়েছে। তবে ২টি কেন্দ্রে যোগ্য প্রার্থী না থাকায় সেখানে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

লটারি কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় আরও উপস্থিত ছিলেন:- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোছা. সাবরিন মোস্তারি, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. নুরুজ্জামান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা আমির আমিনুল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, পরানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী খান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. সাবরিন মোস্তারি বলেন, ‘১মান্দা উপজেলায় খাদ্যবান্ধব ডিলার নিয়োগে ১৪টি ইউনিয়নের ২৮টি কেন্দ্রের বিপরীতে ১৬৭টি আবেদনপত্র জমা হয়। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর ৯৮ টি আবেদন লটারীর মাধ্যমে ২২ জন ও এককভাবে ৪ জন ডিলার নির্বাচিত হন এবং ২টি কেন্দ্রে যোগ্য আবেদনকারী না থাকায় পুনরায় বিজ্ঞপ্তি দেয়া হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  খাদ্যবান্ধব ডিলার   লটারির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close