বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বলিউডের সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স:৫২৭ কোটি টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ৪:২৯ পিএম

বলিউডে কোনো তারকার বিচ্ছেদ মানেই কোটি কোটি টাকার মামলা। আর যদি সেই তারকা হন হৃতিক রোশন, তাহলে তো কথাই নেই। হৃতিক রোশন ও সুজান খানের বিয়ে যেমন ছিল আলোচিত, তেমনি তাদের বিচ্ছেদও হয়েছে ব্যাপক আলোচনার বিষয়। এটি বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্স হিসেবে রেকর্ড করা হয়েছে।

হৃতিক (নির্মাতা রাকেশ রোশনের ছেলে) ও সুজান (অভিনেতা সঞ্জয় খানের মেয়ে) শৈশবের বন্ধু। হৃতিক যখন ২০০০ সালে ‘কাহো না পেয়ার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেকের অপেক্ষায় ছিলেন, তখনই সুজানের সঙ্গে তার সম্পর্ক শুরু হয়। চার বছরের প্রেমের পর ২০ ডিসেম্বর ২০০০ সালে তারা বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে—হৃহান (২০০৬) ও হৃদান (২০০৯) জন্মগ্রহণ করে।

২০১০ সালে ‘কাইটস’ ছবির শুটিং চলাকালীন হৃতিক ও সুজানের মধ্যে ফাটলের গুঞ্জন শোনা যায়। অবশেষে ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের ১৪ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। বিচ্ছেদের পরও তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এবং দুই সন্তানের যৌথ অভিভাবকত্ব পালন করছেন। প্রায়ই সন্তানদের সঙ্গে একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিচ্ছেদ নিষ্পত্তিতে সুজান ৩৮০ কোটি রুপি (প্রায় ৫২৭ কোটি টাকা) পান। নগদ অর্থ, সম্পত্তি, বিনিয়োগ বা অন্য কোনো সম্পদের মাধ্যমে এই অঙ্ক প্রদান করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

বর্তমানে হৃতিক প্রেম করছেন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে, আর সুজান সম্পর্ক রয়েছেন আর্সলান গোনির সঙ্গে। হৃতিক শীঘ্রই ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে, যা মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।

তথ্যসূত্র: ডিএনএ

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হৃতিক রোশন   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close