বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
হিরো আলমকে যে দুই কারণে তালাক দিলেন রিয়া মনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১২:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত কয়েক মাস ধরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রীকে ঘিরে এই গল্পই দেখছে সবাই। সম্প্রতি হিরো আলমের নতুন অভিযোগ, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে রাত কাটাচ্ছেন প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে।

আর এ ঘটনার পর হিরো আলমকে তালাক দিয়েছেন রিয়া মনি। গত কদিন ধরে এমনটাই দাবি করে আসছিলেন রিয়া মনি। তবে এই তালাকের বিষয়টি অস্বীকার করছিলেন আলম। তাই তালাকের প্রমাণ দিতে সংবাদমাধ্যমে তালাকের নোটিশের ছবি পাঠিয়েছেন রিয়া মনি।

গতকাল দেশের এক সংবাদমাধ্যমকে পাঠানো ওই নোটিশে দেখা যায়, চলতি মাসের সাত তারিখে দুটি কারণ দেখিয়ে স্বামী আশরাফুল হোসেন আলমকে সরকারিভাবে তালাকের নোটিশ পাঠিয়েছেন রিয়া মনি। আশরাফুল হোসেন আলমের নামে পাঠানো তালাকের নোটিশে লেখা হয়েছে দুই কারণ। 

১) একাধিক বিয়ে  

২) বনিবনা না হওয়া। 

তালাক প্রসঙ্গে রিয়া মনি বলেন, “তালাকের কাগজটি আমি তাকে ব্যক্তিগতভাবে পাঠিয়েছি। আইনিভাবে সবকিছু সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে।”

তালাকের ঘটনা অস্বীকার করে হিরো আলম বলেন, ‘‘রিয়া মনি আমার সঙ্গে প্রতারণা করেছে। আমি ম্যাক্স অভি এবং রিয়া মনির নামে মামলা করব। আমার স্ত্রী হয়ে সে অনৈতিক সম্পর্ক করেছে অভির সঙ্গে, আমি তাদের হাতে-নাতে ধরেছি।’’

এদিকে, রিয়া মনির তালাকের ঘোষণার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন হিরো আলম। এমনকী আত্মহননের সিদ্ধান্তও নেন। 

এরআগে মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে হিরো আলম জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় আমার জানাজা।

তবে শেষ পর্যন্ত সন্তানদের অনুরোধে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন হিরো আলম। পরিবার এবং সন্তানদের কথা চিন্তা করে তিনি এ সিদ্ধান্ত নেন। এক ভিডিও বার্তায় এ তথ্য জানানো হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হিলো আলম   রিয়া মনি   অভিনয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close