বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিপিএলে খেলতে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:৩৮ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে গেছেন। বর্তমানে তিনি সিপিএলের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স দলে নাম লিখিয়েছেন। 

অ্যান্টিগায় পৌঁছে প্রকাশিত এক ভিডিওতে সাকিব বলেন, “ওয়েস্ট ইন্ডিজে ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগদান করেছি, আমাকে দলে নেওয়ায় আমি রোমাঞ্চিত। সিপিএলে খেলতে মুখিয়ে আছি।”

তিনি আরও জানান, “এটি আমার সিপিএলের তৃতীয় বছর, যদিও মূলত ষষ্ঠ আসর। আমরা একটি ভালো দল পেয়েছি। শুধু মাঠের ভেতর নয়, মাঠের বাইরে থেকেও আমাদের দল শক্তিশালী। পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের মতো কিংবদন্তিরা আমাদের ড্রেসিংরুম শেয়ার করবেন। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারের ভালো মিশেল রয়েছে। আমরা যদি তা কাজে লাগাতে পারি, তবে ভাল একটা টুর্নামেন্ট হবে।”

বিশ্বকাপ জয়ী লেজেন্ড স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের আশাও প্রকাশ করেছেন সাকিব, “ক্যারিবিয়ান ক্রিকেটারদের মধ্যে অনেক মহা ক্রিকেটার রয়েছেন, স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের অন্যতম। তার নামের মাঠে খেলা অবশ্যই বিশেষ অভিজ্ঞতা। আশা করছি তিনি আমাদের ড্রেসিংরুমে এসে তাঁর মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করবেন।”

সিপিএলের ত্রয়োদশ আসর শুরু হবে আগামী ১৫ আগস্ট শুক্রবার থেকে। উদ্বোধনী ম্যাচে সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স মুখোমুখি হবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের সঙ্গে। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সাকিব   ভিভ রিচার্ডস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close