বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : চরমোনাইর পীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের সামনে দৃশ্যমান সংস্কার দেখানো প্রয়োজন। খুনি, জালেম ও টাকা পাচারকারীদের কঠোর বিচার নিশ্চিত করা ছাড়া নির্বাচনে পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতি ছাড়া বিকল্প নেই। 

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) মাগুরার নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর বলেন, “একটি বড় দল গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা সংগ্রহ করে রেখে দিয়েছে। এই কালো টাকার মাধ্যমে তারা নির্বাচনী সময়ে গুণ্ডা-হাঙ্গামা সৃষ্টি করবে এবং দেশের শান্ত পরিবেশ নষ্ট করবে। তাই আমরা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করছি।”

তিনি আরো বলেন, “বর্তমান প্রচলিত পদ্ধতিতে ৩০-৪০ শতাংশ ভোট পেয়ে সরকার গঠন সম্ভব হলেও সেক্ষেত্রে ৬০-৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষিত থাকে। পিআর পদ্ধতি থাকলে সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে এবং কেউ স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।”

সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার আমির মোস্তফা কামালের সভাপতিত্বে মাগুরা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, মাওলানা মশিউর রহমান, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকেরসহ।

সমাবেশ শেষে মাগুরা-১ আসনে নাজিরুল ইসলাম এবং মাগুরা-২ আসনে মোস্তফা কামালকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে ঘোষণা করেন আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চরমোনাইর পীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close