বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
শুল্ক নিয়ে টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১১:২৩ AM আপডেট: ১৩.০৮.২০২৫ ১১:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রপ্তানি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যে আগামী সেপ্টেম্বর মাসে দেশটির সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে মোদি উপস্থিত থাকবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে। ২৩ সেপ্টেম্বর ট্রাম্প এবং ২৬ সেপ্টেম্বর মোদি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এ সময়ের ফাঁকে তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর রপ্তানি শুল্ক ছিল ১৫ শতাংশ। কিন্তু গত বছরের মার্চে ক্ষমতায় আসার পর ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি পায় এবং ৭ আগস্ট থেকে এটি কার্যকর হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পর ভারত কম দামে রুশ তেল কিনছে, যা নিয়ে ট্রাম্পের আপত্তি আছে। ট্রাম্প অভিযোগ করেছেন, রুশ তেল ক্রয়ের মাধ্যমে ভারত রুশ যুদ্ধযজ্ঞকে অর্থায়ন করছে।

এ পরিস্থিতিতে গত ৬ আগস্ট ট্রাম্প আরও ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন, যার ফলে ভারতের ওপর মোট শুল্ক বেড়ে দাঁড়ায় ৫০ শতাংশে। তিনি এক নির্বাহী আদেশে উল্লেখ করেন, “ভারত সরকার রুশ তেল আমদানির মাধ্যমে রাশিয়ার ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে, তাই ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন।”

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জানান, ভারত তার জাতীয় স্বার্থ হিসেবে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখা এবং জনগণকে ন্যায্য মূল্যে তেল সরবরাহ নিশ্চিতকরণকে বিবেচনা করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারি মাসে মোদি যুক্তরাষ্ট্র সফর করেছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   মোদি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close