মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সৌদি আরবে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ১০:৩৩ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের তায়েফ শহরসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে।  

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই চরম আবহাওয়ার ঘটনা গ্রীষ্মের তুলনায় শীতের দৃশ্যকে আরও বেশি সাধারণ করে তুলেছে। অঞ্চলটিতে শিলাবৃষ্টিতে ঢেকে গেছে মাটি। এছাড়া স্থানীয় পর্যায়ে বন্যার সৃষ্টি করেছে। 

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) সক্রিয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যেই বজ্রপাত, প্রবল বাতাস এবং আকস্মিক বন্যার জন্য সতর্কতা জারি করেছে সংস্থাটি। বিশেষ করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝুঁকি বেশি থাকায় দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। 

ভিডিওতে দেখা যায়, বন্যার পানি রাস্তায় প্রবাহিত হচ্ছে এবং শিলাবৃষ্টি ভূ-প্রকৃতিকে ঢেকে দিচ্ছে। এনসিএমের সতর্কীকরণে বাসিন্দাদের ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় এবং আকস্মিক বন্যায় ঝুঁকিপূর্ণ উপত্যকা এবং নিম্নাঞ্চল থেকে দূরে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। 

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close