শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে চাকরি বঞ্চনার প্রতিবাদে হরিজন সম্প্রদায়ের বিক্ষোভ ও মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:৫৮ পিএম

পঞ্চগড়ে পরিচ্ছন্নতা কর্মী পদে হরিজন সম্প্রদায়ের প্রার্থীকে নিয়োগ না দিয়ে হিন্দু ও মুসলমানদের নিয়োগের প্রতিবাদ করেছে বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদ। 

মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এসময় তারা জেলা জর্জ কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। বিকাল ৪:২০ পর্যন্ত তারা চাকরির দাবিতে অবস্থান ও আন্দোলন চালায়।

চাকরির জন্য আবেদন ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হরিজন নারী প্রার্থী চাদনি রানী বাসফোর অভিযোগ করেন, ১৭ জন পরীক্ষার্থী থেকে মাত্র তিনি একমাত্র হরিজন প্রার্থী। তারপরও তাকে বাদ দিয়ে অন্য ধর্মের প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এ নিয়োগ বাতিল করে হরিজন সম্প্রদায়ের লোকদের নিয়োগ দিতে হবে।

বাংলাদেশ হরিজন বাসফোর ঐক্য পরিষদের পঞ্চগড় শাখার সভাপতি রামু বাসফোর বলেন, “আমাদের ভাই-বোনেরা পরীক্ষা দিয়েও কেউ চাকরি পাননি। এর আগে আমরা পরীক্ষা ছাড়াই নিয়োগ পেয়েছি। নীলফামারীতে আমাদের লোকদের সঙ্গে কথা বলেছি, সেখানে পঞ্চগড়ের জেলা প্রশাসক থাকার সময়ও হরিজন সম্প্রদায়ের লোকদের বাদ দিয়ে অন্য ধর্মের লোক নিয়োগ দেয়া হয়েছিল। সেখানে মানববন্ধন হয়েছিল।”

অন্যরা বক্তব্যে জানান, হরিজন সম্প্রদায় বংশ পরম্পরায় পরিচ্ছন্নতার কাজ করে আসছে এবং পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবুও ন্যূনতম বেঁচে থাকার অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। জাত পেশা হিসেবে পরিচ্ছন্নতাজনিত কাজে তাদের অগ্রাধিকার থাকা সত্ত্বেও সর্বত্রই বঞ্চিত হতে হচ্ছে। বিভিন্ন কারণে বিকল্প পেশায় যাওয়া সম্ভব না হওয়ায় তারা সমাজে বৈষম্য, অবহেলা ও ঘৃণার শিকার হচ্ছেন। তাই তারা সম্প্রতি হওয়া নিয়োগ বাতিল করে তাদের প্রতি অগ্রাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বিক্ষোভ ও মানববন্ধনে হরিজন সম্প্রদায়ের অর্ধশতাধিক লোক অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  হরিজন সম্প্রদায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close