প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৯:৩৭ পিএম আপডেট: ১৩.০৮.২০২৫ ১:৩৪ এএম

কুড়িগ্রামে কেন্দ্রীয় মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাবের ১ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির নেতারা, মৎস্যজীবী দল, ওলামা দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আজাদুন্নবী শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বক্তারা রফিকুল ইসলাম মাহাতাবের রাজনৈতিক জীবন তুলে ধরে তার রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানের শেষে ২৪ আগস্টের নিহতদের স্মরণে দোয়া ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ