শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভালুকায় বিদেশি ফল রামবুটান চাষে সফল ২ কৃষি উদ্যোক্তা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৭:৫৪ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৮:০২ PM

ভালুকায় বিদেশি ফল রামবুটানের চাষ করে দেশে কৃষির বৈচিত্র্য ও সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন শেখ মামুন ও আশরাফ সোবাহ নামে দুই উদ্যোক্তা। 

ময়মনসিংহের ভালুকায় এই বিদেশি ফল রামবুটানের পরীক্ষামূলক চাষ করে সফলতা অর্জন করেছেন ঢাকা মধ্য বাড্ডার এই দুই যুবক। 

উপজেলার গোয়ারি গ্রামে ২০ বিঘা জমি বর্গা নিয়ে গড়ে তুলেছেন এ ব্যতিক্রমধর্মী ফলের বাগান, যা ইতোমধ্যে স্থানীয়দের মাঝে কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে।

জানা গেছে, ২০২০ সালে বিদেশ সফরকালে রামবুটান ফল দেখে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে তারা ৫ বিঘা জমিতে প্রায় ৪০০টি রামবুটান চারা রোপণ করেন। পাশাপাশি বাকি জমিতে পার্সিমন, সুপার বাগুয়ানা, লংগান, সিডলেস লিচু, হোয়াইট জাম্বু, আম মিয়াজাকি, বারোমাসি কাঁঠালসহ বেশ কয়েকটি বিদেশি ফলের সমন্বিত চাষ শুরু করেন। প্রথম দিকে নানা প্রতিকূলতায় কিছু গাছ নষ্ট হলেও প্রায় ২০০ গাছ বেঁচে যায়। পরে স্থানীয় কৃষি অফিসের পরামর্শে ভার্মি কম্পোস্ট সার প্রয়োগ করলে ফলন উল্লেখযোগ্য হারে বাড়ে।

বাগানে নিযুক্ত কেয়ারটেকার সোহেল রানা জানান, রামবুটান দেখতে যেমন চমকপ্রদ, খেতেও সুস্বাদু। পুষ্টিগুণেও ভরপুর। প্রতি গাছে ফল ধরার পর তা পরিপক্ব হতে সময় লাগে প্রায় ৪ মাস। ফলের খোসা শক্ত হওয়ায় এটি প্রায় ১ মাস পর্যন্ত ভালো থাকে। রোগবালাই কম, পাখি বা বাদুরেও খুব একটা ক্ষতি করতো না। 

তিনি আরও জানান, গত মৌসুমে রাজনৈতিক পরিস্থিতির কারণে পুরো ফল বাজারজাত করা না গেলেও প্রায় ২২ লাখ টাকার বিক্রি হয়েছে। সব বিক্রি করতে পারলে প্রায় ৫০ লাখ টাকার আয় সম্ভব হতো।

ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ভালুকার মাটি রামবুটান চাষের জন্য উপযোগী। উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে কলমের মাধ্যমে চারা উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের ব্যতিক্রমী চাষে আগ্রহীদের সহায়তা দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   বিদেশি   ফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close