প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৪৯ পিএম

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদ্যাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. মোজাম্মেল করিম, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, রিপোটার্স ইউনিটের সভাপতি এম এ কবির।
আলোচনা সভা শেষে ১৩ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ২১ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া প্রশিক্ষিত ও সফল যুব উদোক্তাদের ক্রেস্ট ও সনদ প্রদাণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম