বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক      ● নাসিরনগরে নদীতে নিখোঁজের তিনদিন পর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর লাশ উদ্ধার       ● নোয়াখালী, বেগমগঞ্জে ৩৫০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি আটক      ● ক্যানসার রোগীর ছবি দেখে আয়ুর পূর্বাভাস দেবে এআই      ● টেসলা-স্পেসএক্স একীভূত হলে মূল্য ছাড়াবে ৩ ট্রিলিয়ন ডলার      ● বিশ্বের সেরা রেস্তোরাঁর তালিকায় ইউরোপের ২০টি      ● রাইস ওয়াটারে কি সত্যিই চুল লম্বা হয়?      ● চালের সহায়তা পাননি ৩ হাজার ২৯৪ জেলে      ● ‘বিগ-বি’ প্রকল্পে ভারতকে যুক্ত করার প্রস্তাব দিতে পারে জাপান      ● নিষেধাজ্ঞার মধ্যেও ফোনে অর্ডার দিলেই মিলছে ইলিশ      ● মোংলা বন্দরের জেটি ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী       ● জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী      
জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২০ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৬:৪৮ পিএম

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসে সারা দেশে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং এক হাজার ৩৫৬ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হন। নৌপথে ১৪টি দুর্ঘটনায় ১৭ জন নিহত, ১৪ জন আহত এবং ৫ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৫৫৪টি দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে ৫৬৮ জনের, আহত হয়েছেন ১ হাজার ৪১১ জন।

শুধু মোটরসাইকেল দুর্ঘটনাই ঘটেছে ১৬২টি, যাতে ১৬৯ জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। এটি মোট দুর্ঘটনার ৩২.০১ শতাংশ, মোট নিহতের ৩২.৫০ শতাংশ এবং আহতের ১০.৬১ শতাংশ।

ভৌগোলিক বিভাজনে দেখা যায়, জুলাই মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১২২টি দুর্ঘটনায় নিহত ১৩০ জন এবং আহত ২৯৫ জন। সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে বরিশাল বিভাগে—২৩টি দুর্ঘটনায় নিহত ২৩ জন ও আহত ৯৫ জন।

প্রতিবেদনে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—বর্ষায় সড়কের ক্ষয় ও গর্ত সৃষ্টি, মহাসড়কে মোটরসাইকেল ও অবৈধ যানবাহনের অবাধ চলাচল, রোড সাইন ও রোড মার্কিংয়ের অভাব, সড়কবাতি না থাকা, যানবাহন ও সড়কের নকশাগত ত্রুটি, ট্রাফিক আইন অমান্য, মিডিয়ান বা ডিভাইডার না থাকা, অন্ধবাঁক, উল্টোপথে গাড়ি চালানো, চাঁদাবাজি, পণ্যবাহী যানে যাত্রী পরিবহন, অদক্ষ চালক, ফিটনেসবিহীন ও অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন, বেপরোয়া গতি, এবং চালকদের পর্যাপ্ত বিশ্রামের অভাব।

দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ হিসেবে বলা হয়েছে—দক্ষ চালক তৈরি, ডিজিটাল পদ্ধতিতে যানবাহনের ফিটনেস প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত, রাতে মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জা, গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত ও সার্ভিস লেন নির্মাণ, চাঁদাবাজি বন্ধ, চালকের বেতন ও কর্মঘণ্টা নিশ্চিতকরণ, রোড সাইন ও মার্কিং স্থাপন, সড়ক পরিবহন আইন আধুনিক প্রযুক্তিতে প্রয়োগ, আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা, মানসম্মত সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, নিয়মিত রোড সেইফটি অডিট, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারীদের কর অব্যাহতি, এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close