বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:১৭ পিএম
যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। 

আজ মঙ্গলবার ( ১২ আগস্ট) দুপুরের দিকে যুব উন্নয়ন চত্বর ও হলরুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর কুড়িগ্রামের উদ্যোগে এই দিবসটি উদ্‌যাপিত হয়। 

দিবসটি উপলক্ষ্যে কুড়িগ্রাম যুব ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সার্কেল এসপি মমিনুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক্যাল প্রশিক্ষক আব্দুর রহিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ হাসিবুর রহমান হাসিব, জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ। 

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং সেবা প্রাপ্তির পরিসংখ্যান উপস্থাপন করেন। এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরো কীভাবে গতিশীল করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন। 

অনুষ্ঠান শেষে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকা যুব ঋণের চেক প্রদান করা হয়। এবং পাঁচ সংগঠককে সম্মাননা স্মারক প্রদানসহ জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ৩৬টি চারাগাছ রোপণ ও পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস

    

 



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   আয়োজন   জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close