বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
মিঠাছরা-শ্রীপুর সড়কের বেহাল, ভোগান্তিতে ১০ হাজার মানুষ
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:২৩ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৬:১৩ PM

চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছরা-শ্রীপুর-গড়িয়াইশ সড়কে বড় বড় গর্ত তৈরি হওয়ায় কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে পড়ে। দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কে হেঁটে চলাও যেন এক রকম দুঃসাহসের কাজ। এতে ভোগান্তিতে পরেছেন গর্ভবতী নারী, বৃদ্ধ, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ও ব্যবসায়ীরা।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ৯-নং মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার থেকে শ্রীপুর ও গড়িয়াইশ গ্রাম পর্যন্ত বিস্তৃত এই দুই কিলোমিটারের সড়ক দিয়ে অন্তত ১০ হাজার মানুষ যাতায়াত করেন। তাদের মধ্যে রয়েছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও কর্মজীবী মানুষ। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এই গ্রামীণ যোগাযোগপথটি এখন কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা রিপন গোপ পিন্টু ও মিঠুন মজুমদার বলেন, ‘এই সড়ক অনেক দিন ধরে বেহাল অবস্থায় আছে। কোথাও খানাখন্দ, কোথাও কাদা পানি। এতে করে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনপ্রতিনিধিরা বারবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কোনো কাজ করেনি।’


শ্রীপুর ও গড়িয়াইশ গ্রামের কৃষক কামাল উদ্দিন, সান্তু ভূঁইয়া, নিরঞ্জন দে ও আলী আকবরসহ অন্তত ১০ জন কৃষক জানান, ফসল বিক্রির জন্য মিঠাছরা বাজার বা আশপাশের হাটে যেতে হয়। কিন্তু সড়কের করুণ অবস্থার কারণে সময়মতো পণ্য পৌঁছানো যায় না। ফলে বাজারে কম দামে বিক্রি করতে হয়। এর সঙ্গে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বাড়ছে, ফলে ক্ষতির মুখে পড়ছেন তারা।

একই অভিযোগ শিক্ষার্থী তরী মজুমদার, প্রাণ চন্দ্র শীল ও অর্ণব বিশ্বাসের। তাঁদের ভাষায়, ‘বৃষ্টি হলে হাঁটু পানি কিংবা কাদা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মীরসরাই উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম জানান, মিঠাছরা-শ্রীপুর-গড়িয়াইশ সড়কটির কার্পেটিংয়ের জন্য একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সংস্কার কাজ শুরু করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মিঠাছরা-শ্রীপুর সড়ক     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close