মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
মীরসরাইয়ে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫’ উদযাপন
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ৫:০৮ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ৫:১৩ PM

মীরসরাই উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকালে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শাহ আলম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীন মোহাম্মদ ও তাসলিমা আক্তার প্রমি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের সবাইকে একত্রিত হয়ে বাল্যবিবাহ রোধ করতে হবে, সমাজ গঠনে সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে, অন্যের উপর নির্ভরশীল না হয়ে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও ঋণ নিয়ে আত্ম কর্মস্থান সৃষ্টি করতে হবে। যাতে আমারা দেশ কে এগিয়ে নিতে পারি, এ জন্য আমাদের প্রত্যেককে স্ব-নির্ভর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।’


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার সাবরিনা আক্তার লীনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও মো. ইসমাইল একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ইমু প্রমুখ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ উদ্যোক্তা শ্রেষ্ঠ যুব সংগঠ, প্রশিক্ষিত যুবকদের মাঝে সনদ ও যুব ঋণ বিতরণ করা হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫   মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close