মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
বাউফলে যৌথবাহিনীর অভিযানে নকল পণ্যের চালান জব্দ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:২৭ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

যৌথবাহিনী জব্বার হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদারের বসতঘর থেকে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট- পার্লামেন্ট, হলিউড, লাকি স্ট্রাইক, লাকি, মেসি, কারিকর বিড়ি- এছাড়া ভোজ্য তেল, নারিকেল তেল, হেয়ার কালার, তিব্বত পমেট, গ্লিসারিন, জনসন বেবি ওয়েলসহ বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করে।

অভিযানের সময় পণ্য ব্যবসার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্র জানায়, ‘মেসার্স রিয়াজ স্টোর’ নামে রিয়াজ দীর্ঘদিন ধরে নকল পণ্যের ব্যবসা চালিয়ে আসছিলেন।

বাউফল থানার উপপরিদর্শক মো. জালাল আহমেদ জানান, বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়েছে। জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নকল পণ্যে   যৌথবাহিনী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close