প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১২:২৮ পিএম আপডেট: ১২.০৮.২০২৫ ১২:৩০ PM

সংগৃহীত ছবি
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) মাসকর্ট গার্মেন্টসের শ্রমিকরা এ আন্দোলন করেন। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের আশ্বাসে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা সড়ক ছেড়েছেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, কয়েক শতাধিক শ্রমিককে পূর্বে কোনো নোটিশ না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর পর মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও বেতন দেয়নি। সর্বশেষ গতকাল মালিক পক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। এর প্রতিবাদে আজ সকালে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন। মালিকপক্ষের সঙ্গে আলোচনা ও শ্রমিকদের বুঝিয়ে তারা সড়ক থেকে সরে গেছে।