বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আবারও ওয়ানডে র‍্যাংকিংয়ে দশে নেমে গেল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো অবনমন ঘটেছে বাংলাদেশের। আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও আবারো সেই পুরনো অবস্থানে ফিরে গেল টাইগাররা।

আজ সোমবার (১১ আগস্ট) আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির মূল কারণ রবিবার পাকিস্তানের বিপক্ষে তাদের ৫ উইকেটের জয়।

এরআগে, ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এ জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশকে (৭৭ পয়েন্ট) পিছিয়ে দিয়েছে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

তবে বাংলাদেশের এই দুরবস্থা কখনো ঠিক হবে কিনা তাই এখন জানতে চান বাংলার ক্রিকেট ভক্তরা। অবনমনের আপডেট দেখার পর অনেক ভক্ত তো সামাজিক যোগযোগ মাধ্যমে পোস্ট করছেন যে আসলেই কি এই দল লাল-সবুজের প্রতিনিধিত্ব করার যোগ্য কিনা? কিংবা আসলে তাদের সমস্যাটি ঠিক কোথায়? 

আরেক ভক্তকে এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে দেখা যায়, “বাংলাদেশ দল কি আসলেই ‘টাইগার’ শব্দটি বহন করার মতো যোগ্যতা রাখে? আদৌ রাখে?”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ওয়ানডে   র‍্যাংকিং   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close