বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিদেশি নাগরিকদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৭:২৭ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ৭:৩০ PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করা বাধ্যতামূলক নয়। 

সোমবার (১১ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকার চার শ্রেণির ব্যতীত সকলের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক ঘোষণা করেছিল। ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধনের দিনেই ১০,২০২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেন।

গত বছর ৯ সেপ্টেম্বর ই-রিটার্ন দাখিল শুরু হলে প্রথম দিনে ২,৩৪৪ জন অনলাইনে রিটার্ন জমা দিয়েছিলেন। এ বছর উদ্বোধনের প্রথম দিনে সংখ্যাটি প্রায় পাঁচ গুণ বেড়েছে। গত অর্থবছরে প্রায় ১৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

বর্তমানে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া সারাদেশের অন্যান্য করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

যারা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যা কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন না, তারা ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। অনুমোদন পেলে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

এনবিআর জানায়, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিটকার্ড, ক্রেডিটকার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ এবং আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করতে পারেন। সাথেই তারা স্বয়ংক্রিয়ভাবে রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার এবং আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

অনলাইনে রিটার্ন দাখিলের কোনো সমস্যায় এনবিআরের কলসেন্টার ও ইলেকট্রনিক সেবা কেন্দ্র সার্বক্ষণিক সাহায্য প্রদান করছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  আয়কর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close