বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:৫৮ পিএম

“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানে খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।


তিনি বলেন, “সবুজ অরণ্য বাঁচলেই বাঁচবে প্রকৃতি ও প্রাণ।” পরিবেশ বাঁচলে জীববৈচিত্র্য রক্ষা পাবে এবং পৃথিবী হবে নিরাপদ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, আজ যে গাছ লাগানো হবে, আগামী প্রজন্ম সে গাছের অক্সিজেন পাবে ও উপকৃত হবে।

খাগড়াছড়ি বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেনের স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সম্পাদক এম.এন. আবছার, জেলা জামায়াতের আমির আব্দুল মোমেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য প্রশান্ত ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেমদা রঞ্জন ত্রিপুরা, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমীর মল্লিক এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কানন আচার্য।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা, খাগড়াছড়ি ইসলামী আন্দোলনের সভাপতি মাও. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সেক্টরের কর্মকর্তারা।

বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষের অবদান অনস্বীকার্য। তাই পরিবেশ রক্ষায় এবং পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক ও বন বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত সাতদিনব্যাপী এই মেলায় ২৬টি স্টল অংশ নিয়েছে। খাগড়াছড়ি বন বিভাগের পক্ষ থেকে ১,০০০টি বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বৃক্ষমেলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close