বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় শিক্ষক কারাগারে, ক্ষোভে সহকর্মীদের মানববন্ধন।
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৫৩ পিএম
তারা অবিলম্বে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান

তারা অবিলম্বে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান

নোয়াখালীর হাতিয়ায় মামলার আসামি না হয়েও ভুল তথ্যের ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেফতার করে কারাগারে পাঠানোর অভিযোগ উঠেছে। 

আজ সোমবার (১১ আগস্ট) এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষক সমাজ সকালে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে অবিলম্বে ওই শিক্ষককে মুক্তি ও সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন।

সকাল ১০টায় হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, নলচিরা ছিদ্দিকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন কোনো মামলার আসামি নন। তবুও পুলিশ ভুল তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বক্তারা বলেন, “এ ঘটনা আইনের চরম অপব্যবহার এবং একজন শিক্ষকের সম্মান ও পেশাগত জীবনে গুরুতর আঘাত।” তারা অবিলম্বে জসিম উদ্দিনের নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানান।

হাতিয়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনম হাসান বলেন, “এমন অন্যায় আচরণ শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, বরং শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করে।”

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহাফুজুর রহমান কায়ূম বলেন, “যাদের অবহেলায় বা ইচ্ছাকৃতভাবে এই হয়রানি ঘটেছে, তাদের আইনের আওতায় আনতে হবে।”

শিক্ষক জসিম উদ্দিনের ভগ্নিপতি নাসির উদ্দিন ঝন্টু বলেন, “বিগত ত্রিশ বছর ধরে তিনি হাতিয়াতেই বসবাস করছেন এবং নিয়মিত স্কুলে চাকরি করে আসছেন। কখনো পলাতক ছিলেন না। তবুও কীভাবে তাকে মামলায় দীর্ঘদিন পলাতক দেখিয়ে আটক করা হলো, তা বোধগম্য নয়।”

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, “আমরা আদালতের দেওয়া ওয়ারেন্টে পাওয়া নাম-ঠিকানা যাচাই করে গ্রেফতার করেছি। তিনি পরোয়ানাভুক্ত আসামি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   শিক্ষক   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close