বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে হাকিমপুর প্রেসক্লাবের মানববন্ধন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৫১ পিএম

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায়  হিলি স্থলবন্দর সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, সাবেক সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, ডা. আলতাফ হোসেন। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

বক্তারা সতর্ক করে বলেন, প্রতিবাদ ও হত্যার বিচার না করে চুপ করে থাকলে সাংবাদিক তুহিনের মতো আরও তুহিনের জীবন যাওয়ার সম্ভাবনা রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য হুমকি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরে নিহতের বড় ভাই বাসন থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন হত্যা   হাকিমপুর প্রেসক্লাব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close