মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নতুন রূপে দর্শকদের চমক দিলেন নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইটেম সং কুইন নোরা ফাতেহি আবারো নতুন রূপে চমকে দিলেন দর্শকদের। এবার তাকে দেখা গেল আন্তর্জাতিক ফিউশন গান ‘Oh Mama Tetema’-তে।

গত ৯ আগস্ট ইউটিউবে প্রকাশ পেয়েছে এই মিউজিক ভিডিওটি, যা এরই মধ্যে আলোচনার কেন্দ্রে।

গানটি মূলত টাঞ্জানিয়ান জনপ্রিয় শিল্পী রায়ভ্যান্নি-এর ২০১৯ সালের ভাইরাল হিট ‘Tetema’-র আধুনিক রিমিক্স ও পুনঃউপস্থাপন। নতুন সংস্করণে যুক্ত হয়েছেন বলিউডের গায়িকা শ্রেয়া ঘোষাল, সংগীত পরিচালক বিশাল মিশ্র এবং নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফাতেহি।


গানটি তিনটি ভাষার মিশ্রণে-হিন্দি, ইংরেজি ও সাওহিলি-তৈরি হয়েছে এবং এতে রয়েছে আফরো-বংগো বিটের সঙ্গে বলিউডি ফ্লেয়ার।

নোরা ফাতেহি এই মিউজিক ভিডিওতে শুধু পারফর্মই করেননি, গানটির লেখাতেও অবদান রেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি চেয়েছি এমন কিছু করতে, যা ভারতীয় সংগীত ও আফ্রিকান বিটের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলবে।’’

নোরা ও রেইভ্যানির কোরিওগ্রাফি-ভিত্তিক পারফরম্যান্স, রঙিন ভিজ্যুয়ালস এবং হাই-এনার্জি মিউজিক এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন The Plugz Europe এবং এটি প্রযোজনা করেছে T-Series।

‘Oh Mama Tetema’ এখন শুধু একটি গান নয়, বরং আন্তর্জাতিক সংস্কৃতির মেলবন্ধনের একটি দুর্দান্ত উদাহরণ হয়ে উঠেছে।

এই গানে শ্রেয়া ঘোষালের অংশগ্রহণও ছিল বিশেষ আকর্ষণ। তার মেলোডিক টোন গানটিকে এক অন্য মাত্রা দিয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সংগীত মঞ্চে বাংলা সংগীতশিল্পীদের অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন অনেক সংগীতবোদ্ধা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  নতুন রূপ   দর্শক   নোরা ফাতেহি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close