বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বিসিএসের স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সম্প্রতি পিএসসি ঘোষিত নীতিমালা অনুযায়ী বিসিএসের শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগের সাথে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। 

আজ সোমবার (১১ আগষ্ট) সকাল এগারোটায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভটি বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বিভাগের শিক্ষার্থীরা শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র বিভাগে অন্যান্য বিভাগের অন্তর্ভুক্তি বাতিল ও পিএসসি সংস্কারের দাবি জানান। 

বিক্ষোভে শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাবির বাংলা বিভাগের শিক্ষক উপল তালুকদার বলেন, “এক বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্ত করলে বিভাগের স্বকীয়তা, স্বাতন্ত্র্য থাকে না। এতে হযবরল পরিস্থিতির সৃষ্টি হয়। আমি শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি এবং অবিলম্বে এটি বাতিলের দাবি জানাচ্ছি।” 

বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস বলেন, “২০২৪ সালে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। কিন্তু এর এক বছর পরে আমাদের আবার বৈষম্যের স্বীকার হতে হচ্ছে। যে যুক্তিতে বাংলার সাথে ভাষাবিজ্ঞান যুক্ত হচ্ছে, একই যুক্তিতে তো আমরা দর্শন, সমাজবিজ্ঞানের সাথে অন্তর্ভুক্ত হতে পারি। আমরাও তো ওসব কোর্স পড়েছি। তাই আমরা বলতে পারি এ যুক্তি একেবারেই অবান্তর।”

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী তানজিম সাকিব বলেন, “আমাদের এ আন্দোলন কেবল ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন নয়। বরং এটি পিএসসির স্বেচ্ছাচারিতার বিরূদ্ধে সকল সচেতন শিক্ষার্থীর আন্দোলন। আমাদের আন্দোলন ঢাবি থেকে স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আমাদের আন্দোলন চলমান থাকবে। প্রয়োজন হলে পিএসসি সংস্কার করেই আমরা ক্লাসে ফিরবো।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিসিএস   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close