সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      
বাগেরহাটে ভিমরুলের কামড়ে বৃদ্ধার মৃত্যু
ইসরাত জাহান, বাগেরহাট
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:৪৫ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ১:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালী এলাকায় ভিমরুল পোকার কামড়ে একজন বৃদ্ধা মারা গেছেন।

গতকাল রবিবার (১০ আগস্ট) রাতে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রহিমা বেগম (৬৮) ওই গ্রামের মৃত ইসমাইল শেখের স্ত্রী।

পরিবার থেকে বলা হয়, রহিমা বেগম শনিবার দুপুরের দিকে বাড়ির পিছনে সুপারি বাগান দেখতে গিয়ে ভিমরুল পোকার বাসায় আঘাত করে।
এসময় ভিমরুল পোকা তাকে এলোপাতাড়ীভাবে কামড়ে দেয়। এতে সে অচেতন হয়ে পাশে ডোবার পানিতে পড়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।

রাতেই বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কচুয়া থানা পুলিশকে অবহিত করে বলে জানান বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট   ভিমরুল   মৃত্যু ১  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close