সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মহাসড়কেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীনবরণ আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ১:০৪ পিএম আপডেট: ১১.০৮.২০২৫ ১:০৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ঢাকা-পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে ।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন মূলত অস্থায়ী অডিটোরিয়ামে করার কথা থাকলেও, স্থায়ী ক্যাম্পাস না থাকার পাশাপাশি অডিটোরিয়ামের আসনসংখ্যার সীমাবদ্ধতার কারণে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণের দাবি জানান।

আজ সোমবার (১১ আগস্ট) শিক্ষার্থীদের এই দাবিতে শিক্ষকরা সংহতি প্রকাশ করে অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে সকাল ১০টায় ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করেন। 

এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রতিটি বিভাগের চেয়ারম্যান তাদের উদ্দেশ্যে মহাসড়কেই বক্তব্য রাখেন।

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, “এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তারা স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবি তুলে ধরেছেন। যা আগামী একনেক সভায় অনুমোদিত হোক এটাই সবার প্রত্যাশা।”

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম বলেন, “মাত্র ৬০ আসনের অডিটোরিয়ামে ২৫০ জন নতুন শিক্ষার্থীকে বসানো সম্ভব ছিল না, তাই রাস্তায় ওরিয়েন্টেশন আয়োজন করতে হয়েছে।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকার ডিপিপি এখনো অনুমোদন পায়নি। দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সরকারের কাছে এই দাবি জানিয়ে আসছেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করেও তারা এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সমস্ত শর্ত পূরণের পরও কেন অনুমোদন মেলে না, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয়দের মধ্যেও ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:   রবীন্দ্র বিশ্ববিদ্যালয়   নবীনবরণ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close