বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইন্দুরকানীতে রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:৪২ পিএম

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) সকাল ১১টায় ইন্দুরকানী বাজারের রূপালী ব্যাংক চত্বরে ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মারুফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—
ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি আল আমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, দৈনিক খবর সংযোগ প্রতিনিধি ইউনুস আকন, নাসিরুল্লাহ আল কাফীসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন।

সভায় বক্তারা বলেন, সাংবাদিক তুহিন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে ছিলেন আপসহীন কলমযোদ্ধা। তাকে নৃশংসভাবে হত্যা করে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছে।
ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম বলেন, “বিগত স্বৈরাচারী সরকার যদি সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার করত, তাহলে দেশে আর কোনো সাংবাদিক হত্যার শিকার হতো না।”

বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক তুহিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close