বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বিএসটিআই এর নিবন্ধন না থাকায় চাঁদপুরে তিন প্রতিষ্ঠানের জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:২৪ পিএম

চাঁদপুরে বিএসটিআই এর মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ করা এবং মোড়কে নিট ওজন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় তিন খাবার তৈরির কারখানা মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ আগস্ট) দুপুরে শহরের পুরাণ বাজার এলাকায় চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক এবং মো. আনিসুর রহমান।

বিকেলে বিএসটিআই কুমিল্লা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিএসটিআই আইন লঙ্ঘন করায় শহরের পুরাণ বাজার মেরকাটিজ রোডের মেসার্স সিটি ফুড প্রোডাক্ট মালিককে ১০ হাজার টাকা, ওই এলাকার লোহারপুল মেসার্স আদি মিষ্টি মেলার মালিককে ২ হাজার টাকা এবং রয়েজ রোড এলাকার মেসার্স পাঁচতারা ফুড প্রোডাক্ট মালিককে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান।

জনস্বার্থে বিএসটিআই কুমিল্লাল জেলা কার্যালয়ের উদ্যোগে এধরনের ভ্রাম্যামাণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তা আমিনুল ইসলাম শাকিল।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  বিএসটিআই   নিবন্ধন   চাঁদপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close