প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:২৬ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ডা. হাসান আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টায় ইউপি ভবনে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান তারা। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
প্রশাসক হাসান আলী বলেন, ইউনিয়ন পরিষদ সবার, তাই উন্নয়ন ও সমস্যা সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন।
গত মাসের ২৭ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ