সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডোমারে যুবকের রহস্যজনক মৃত্যু
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪২ পিএম

নীলফামারীর ডোমারে মোহাম্মদ রকি (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৯ আগস্ট) দুপুরে ডোমার সদর ইউনিয়নের চামড়া গুদাম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি ওই এলাকার মৃত আকবর আলীর ছোট ছেলে এবং স্থানীয় একটি মোটরসাইকেল শোরুমের কর্মচারী।

পরিবারের দাবি, শনিবার রাতে রকি বাড়িতে ফিরলেও দুপুর পর্যন্ত ঘুম থেকে না ওঠায় ডাকাডাকির পর দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা অবস্থায় তাকে পাওয়া যায়। তবে পা মাটিতে থাকায় স্থানীয়দের সন্দেহ—এটি আত্মহত্যা নাকি অন্য কিছু।

ঘটনার আগে রকি ফেসবুকে ধর্মীয় ও ধৈর্য বিষয়ক দুটি পোস্ট দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে এবং এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close