শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শিবিরকে আমন্ত্রণের প্রতিবাদে সভা থেকে ওয়াকআউট ৩ বামপন্থি সংগঠনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইসলামী ছাত্রশিবিরের অংশগ্রহণে আপত্তি জানিয়ে তিনটি বামপন্থি ছাত্র সংগঠন সভা থেকে ওয়াকআউট করেছে। 

সংগঠনগুলো হলো জাসদ ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের একাংশ।

আজ রবিবার (১০ আগস্ট) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে মতবিনিময় সভা শুরু হ‌য়। এর কিছুক্ষণ পরই ওয়াক‌আউট করেন বাম সংগঠনগুলোর একাংশ।

ওয়াক‌আউট করা সংগঠনগুলোর নেতাদের মধ্যে ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হানউদ্দিন এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি গৌতম শীল ও কার্যকরী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি (একাংশ) মাহিন শাহরিয়ার রেজা বলেন, “গণহত্যাকারী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কার্যক্রম পরিচালনার এখতিয়ার রাখে না। কিন্তু বারবার তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে সেটির বিরোধিতা করছি। প্রশাসনের কাছে আমরা এর সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি।”

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “সমঅধিকারের ভিত্তিতে ডাকসুকে সামনে রেখে একান্ত প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ছাত্র সংগঠনগুলোকে। না হলে তো ডাকসু অসম্পূর্ণ হবে, করা সম্ভব হবে না। এ ব্যাপারে সবার সহযোগিতা করা প্রয়োজন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  ওয়াকআউট   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close