বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০৯ পিএম

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের বিরুদ্ধে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে সম্মিলিত সাংবাদিক সমাজ এর ব্যানারে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবি করেন এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানান। তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এবং প্রতিটি ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীরা শাস্তি না পাওয়ায় সাংবাদিক নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে বলে উল্লেখ করেন তারা।

টিভি সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, সংবাদ সারাবেলার শাহজালাল, বাংলাভিশনের মোশারফ হোসেন, বাসসের আবু নাঈম, চ্যানেল ওয়ানের আব্দুল্লাহ আল মামুন রনিক, বিজয় টিভির ইনশান সাগরেদ, নাগরিক টিভির সাঈদুজ্জামান রেজা এবং বাংলাদেশ জাসদের পঞ্চগড় জেলা সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল।

বক্তারা আরও বলেন, তুহিন হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের ওপর নয়, গোটা গণমাধ্যম জগতের ওপর আঘাত। সাংবাদিকরা দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করেন, অথচ বারবার তাদের ওপর হামলা হচ্ছে। এই হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close