সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
দুমকিতে শ্রমিকদল নেতাকে অব্যাহতি
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:০৪ পিএম
 পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ পায়

পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ পায়

পটুয়াখালীর দুমকিতে শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিকদলের মুরাদিয়া ইউনিয়ন কমিটির সভাপতি মো. শাহিন আলম (ফোরকান) দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আজ রবিবার (১০ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা প্রকাশ পায়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি জাহিদুর রহমান খান বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নির্দেশক্রমে তাকে ইউনিয়ন সভাপতিসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, মুরাদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. শাহিন আলম (ফোরকান) দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় চাঁদাবাজি, দালালি, জমি দখলসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  দুমকি   শ্রমিকদল   নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close