বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি এই নতুন নোট আগামী মঙ্গলবার (১২ আগস্ট) প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য শাখায়ও বিতরণ শুরু করা হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে বাজারে আনা হবে।

নোটের বৈশিষ্ট্য

১৪০ মিমি × ৬২ মিমি মাপের এই নোটের সামনের দিকে বাম পাশে রয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের দিকে সুন্দরবনের সুন্দর দৃশ্য স্থান পেয়েছে। নোটটির প্রধান রঙ নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটটিতে ১০টি আধুনিক নিরাপত্তা ফিচার থাকবে, যার মধ্যে রয়েছে:

রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা, যা সোনালি থেকে সবুজ রঙে পরিবর্তিত হয়

লাল থেকে সবুজ রঙে পরিবর্তনশীল নিরাপত্তা সুতা

রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু

ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ এবং UV সুরক্ষা

বাংলাদেশ ব্যাংক জানায়, নোটটির দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে ও দীর্ঘস্থায়ী হবে।

স্বদেশ প্রতিদিন/এমএএম




আরও সংবাদ   বিষয়:  নতুন নোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close