বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুলাউড়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার,
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৬:০৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ সময় হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (১০ আগস্ট) সকালে পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার বাড়ির উঠান থেকে অজ্ঞাত চোরেরা প্রাইভেটকারটি চুরি করে নিয়ে যায়।

পরে গাড়ির মালিক থানায় অভিযোগ করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর ও এসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গাড়িটি উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলালকে আদালতে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   পুলিশ   অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close